দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) একযোগে প্রত্যাহার করেছে সরকার। রোববার (১ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রত্যাহার হওয়া জেলা প্রশাসকরা হলেন—
গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন
পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান
কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন
নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান
চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ
প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

