ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৯ পিএম

নাসিরনগরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

নাসিরনগর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইমরান চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশের আয়োজন করে নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং সঞ্চালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ আরও কয়েকজন নেতা।

বক্তারা অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে মহানবী (সা.)–এর শানে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় সমাবেশ থেকে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!