গুড়ার শিবগঞ্জ উপজেলায় খেজুরের প্যাকেটের আদলে মোড়ানো প্রায় সাত হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান।
এর আগে শনিবার দিবাগত রাত প্রায় পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় অভিযান চালিয়ে শংকর চন্দ্র রায় (৫৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য পরিবহনের তথ্য পাওয়া যায়। পরে আদিবা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজনের কাছ থেকে খেজুরের প্যাকেটের মতো মোড়ানো ৬ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

