ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু: পার্বত্যমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩৪ পিএম

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খনন শুরু: পার্বত্যমন্ত্রী

কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়ন কার্যক্রম আগামী ১৮০ দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে।

রোববার (১ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

পার্বত্যমন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদের নাব্যতা বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় খননকাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলা পরিষদ সংক্রান্ত বিষয়েও শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সভায় জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসাসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

মন্ত্রী বলেন, স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এর আগে সকালে তিনি জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন এবং চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!