ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার: মানুষের ভাগ্য বদলেই হবে অগ্রাধিকার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:২২ পিএম

ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার: মানুষের ভাগ্য বদলেই হবে অগ্রাধিকার

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। তাই আগামী দিনের সব কর্মসূচি জনগণের কল্যাণকে সামনে রেখে বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় শুরু হয়েছে। দীর্ঘ সময়ের ত্যাগ-সংগ্রামের পর এই সুযোগ এসেছে, যা সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধির উপস্থিতির কথা উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য জামায়াতে ইসলামী ও দলটির আমির ডা. শফিকুর রহমান-সহ আয়োজকদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রগতি ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনায় সবার একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!