ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

হামলায় নিহত আহমাদিনেজাদ, তেহরানে শোক ও উত্তেজনা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৯:৫৯ পিএম

হামলায় নিহত আহমাদিনেজাদ, তেহরানে শোক ও উত্তেজনা

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। রোববার (১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের নার্নাক এলাকায় তার বাসভবনে হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চপর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এই আঘাত হানা হয়। হামলায় আহমাদিনেজাদ ছাড়াও তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের সরকারি সূত্র থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি কট্টর অবস্থানের জন্য পরিচিত ছিলেন এবং পশ্চিমা দেশগুলোর নীতির সমালোচনায় সরব ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর ও তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের নির্বাচনের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক আঘাতের প্রেক্ষাপটে এই হামলার খবর প্রকাশ পেয়েছে। তেহরানে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!