ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বাসদের বিক্ষোভ, কূটনৈতিক সমাধানের আহ্বান

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:০৪ পিএম

ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বাসদের বিক্ষোভ, কূটনৈতিক সমাধানের আহ্বান

ইরানে সামরিক হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে ইরান, ফিলিস্তিনসহ সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ এবং কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য দেন সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন ও কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শম্পা বসু।

নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তারা দাবি করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসনে এগোতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন, বিজয়নগর ও সেগুনবাগিচা ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

নেতারা যুদ্ধবিরোধী গণআন্দোলন জোরদারের আহ্বান জানান এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!