নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী । বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানও জানান, অসুস্থতার কারণে মন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

