ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ইরান ইস্যুতে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা জামায়াতের

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৪৭ পিএম

ইরান ইস্যুতে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা জামায়াতের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি-সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের প্রাণহানির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে।

 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভ কর্মসূচিতে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন উপস্থিত থাকবেন।

 

এদিকে দলটির আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পাশাপাশি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন জামায়াত আমির।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!