প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মতলব দক্ষিণ উপজেলা পরিবেশক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী।
অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান কাজল, সহ-সভাপতি মাসুদুর রহমান, জানে আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, প্রচার সম্পাদক আশফাকুর রহমান জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় ডিলার, টিএসএম, এসআর, ডিএসআর, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে অর্থ সম্পাদক ইমাম হোসেন সুমন দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

