ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:৫৮ পিএম

রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

রাজবাড়ীতে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ মুন্না মন্ডল (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। তিনি কুষ্টিয়ার দৌলতপুর এলাকার বাসিন্দা।

 

ডিবি জানায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে মুন্নার জ্যাকেটের দুই পকেট থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না দাবি করেছেন অস্ত্রগুলো কুষ্টিয়া থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তিনি কেবল বহনকারী নাকি এর সঙ্গে অন্যভাবে জড়িত—তা তদন্তে স্পষ্ট হবে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!