মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ ওই অঞ্চলের সব গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রীদের জন্য নির্দেশনা
- নতুন ঘোষণা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা বিমানবন্দরে ভিড় করবেন না।
- ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য কল সেন্টার ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করুন।
বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

