ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ঈদে টানা ১২ দিনের ছুটি? ক্যালেন্ডারে মিলছে সম্ভাবনার হিসাব

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:২৭ পিএম

ঈদে টানা ১২ দিনের ছুটি? ক্যালেন্ডারে মিলছে সম্ভাবনার হিসাব

পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ সামনে রেখে সরকারি চাকরিজীবীদের ছুটি কতদিন হতে পারে, তা নিয়ে বাড়ছে আগ্রহ।

সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত আছে। সম্ভাব্য সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত এ ছুটি কার্যকর হতে পারে।

এর আগে ১৭ মার্চ শবে কদরের ছুটি রয়েছে। আবার ঈদের পর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকবে। মাঝখানে ২৩, ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও, এ তিন দিন নৈমিত্তিক ছুটি নিলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের বিরতির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

প্রতিবছর ঈদযাত্রায় রাজধানীসহ বড় শহরগুলো থেকে ব্যাপক জনস্রোত তৈরি হয়। অতিরিক্ত ছুটি থাকলে ভ্রমণের চাপ কিছুটা কমতে পারে বলে মনে করছেন অনেকে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!