ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ঈদের ছুটিতেও বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৪:০৭ পিএম

ঈদের ছুটিতেও বাসভবন থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকেই তিনি গুরুত্বপূর্ণ সরকারি কাজ পরিচালনা করছেন।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন। বিশেষ করে খাল খনন কর্মসূচির অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন।

এছাড়া সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে উপস্থিত হয়ে ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!