ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১০:৫০ পিএম

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে  । এ উপলক্ষে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বাংলা পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।  সকাল ১০ টায় জেলা প্রশাসন অফিসের সামনে থেকে একটি বনার্ঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণ প্রতি রায়, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে পক্ষ থেকে সংগীত পরিবেশন করা হয়।   এছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতি সংগঠনের উদ্যোগে  শহরে  র‌্যলী অনুষ্ঠিত হয় ।  
সিরাজগঞ্জে প্রতিবছরের মতো এবারও বৈশাখী শোভাযাত্রা বাঙালির ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে নতুন বছরকে স্বাগত জানানোর এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। শোভাযাত্রায় বেহালা, শান্তির পায়রা, হাতি ও ঘোড়া, রঙিন মুখোশসহ গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপন এবং বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ দেখা যায়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!