ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

‘ডিগার’ সিনেমায় ভিন্ন লুকে চমক দিলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:৫১ পিএম

‘ডিগার’ সিনেমায় ভিন্ন লুকে চমক দিলেন টম ক্রুজ

হলিউড সুপারস্টার টম ক্রুজ তার নতুন সিনেমা ডিগার-এ একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন।

অ্যাকশন হিরো হিসেবে পরিচিত এই তারকা এবার টাক মাথা, ভুঁড়ি পেট এবং অদ্ভুত স্বভাবের এক তেল ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন। ‘ডিগার রকওয়েল’ নামের এই চরিত্রে তাকে চেনাই কঠিন বলে মন্তব্য করছেন দর্শকরা।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী চরিত্র হিসেবে অভিহিত করছেন।

ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেজান্দ্র গোনজালেজ ইনারিতো। তিনি জানিয়েছেন, এই চরিত্রটি টম ক্রুজের জন্য ছিল বড় ধরনের অভিনয় চ্যালেঞ্জ।

সিনেমার গল্পে দেখা যাবে, ডিগার নামের এক ব্যবসায়ীর ভুল সিদ্ধান্তে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটে, যা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দেয়। পরে সেই সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে মরিয়া হয়ে ওঠেন তিনি।

এক সাক্ষাৎকারে টম ক্রুজ জানান, এই চরিত্র তার অভিনয়জীবনে নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে এবং প্রচলিত অ্যাকশন ইমেজ থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিয়েছে।

ওয়ার্নার ব্রোস প্রযোজিত সিনেমাটি আগামী অক্টোবর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন এই ভিন্নধর্মী চরিত্রে টম ক্রুজকে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!