ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

আসছে কোক স্টুডিও বাংলা-র চতুর্থ সিজনের প্রথম গান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৫৪ এএম

আসছে কোক স্টুডিও বাংলা-র চতুর্থ সিজনের প্রথম গান

জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা-র চতুর্থ সিজনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন সিজনের প্রথম গানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে।

ঢাকায় কোক স্টুডিও বাংলার নিজস্ব কার্যালয়ে গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এবারের উদ্বোধনী গানে দুইজন শিল্পী অংশ নিচ্ছেন। তবে শিল্পীদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২০২২ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম সিজনে প্রকাশিত হয়েছিল ১০টি গান। পরের বছর দ্বিতীয় সিজনে গান ছিল ১২টি।

২০২৪ সালে তৃতীয় সিজনে নানা কারণে সংগীত প্ল্যাটফর্মটির কার্যক্রমে ধীরগতি দেখা যায়। কয়েকটি গান প্রকাশের পর দীর্ঘ সময় বিরতিতে ছিল তারা। পরে ২০২৫ সালে আবারও নতুন উদ্যমে ফিরে এসে ধারাবাহিকভাবে ছয়টি গান প্রকাশ করে কোক স্টুডিও বাংলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের চতুর্থ সিজনেও একাধিক নতুন গান প্রকাশ করা হবে এবং সেগুলো ধারাবাহিকভাবে দর্শক-শ্রোতাদের সামনে আনা হবে।

উল্লেখ্য, প্রথম তিন সিজনে সংগীত পরিচালক ও মিউজিক কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে নতুন সিজনে তিনি থাকছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!