ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:০৮ পিএম

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিত হামে এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৭২ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

এর আগে ১৩ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়, যার মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। গত ৫ এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কার্যক্রম চালু হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান নিশ্চিত করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!