ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

কৃষক সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, হবিগঞ্জে কৃষক সমাবেশে উইপ জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৪:৫৮ পিএম

কৃষক সমৃদ্ধ হলে দেশ এগিয়ে যাবে, হবিগঞ্জে কৃষক সমাবেশে উইপ জি কে গউছ

কৃষকদের উন্নয়ন ও আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবিগঞ্জে কৃষক সমাবেশ ও কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের উইপ জি কে গউছ বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কৃষকদের উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।”

বৃহস্পতিবার (৭ মে) সকালে হবিগঞ্জ সদর উপজেলা হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি কার্ড, কৃষি ঋণ, কৃষি বীমা, কৃষি প্রশিক্ষণ এবং খাল খননসহ কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে কৃষকদের সচেতন করা হয়।

প্রধান অতিথি জি কে গউছ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষকদের সমৃদ্ধ করা গেলে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল হাসেম। এছাড়া উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিরাও বক্তব্য দেন।

সমাবেশ শেষে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!