ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

শরীয়তপুর চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি রুবায়েত আনোয়ার মনির, সম্পাদক জাকির হোসেন তালুকদার নির্বাচিত

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকেঃ

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৯:১৭ পিএম

শরীয়তপুর চিকন্দি আইনজীবী সমিতির সভাপতি রুবায়েত আনোয়ার মনির, সম্পাদক জাকির হোসেন তালুকদার নির্বাচিত

শরীয়তপুরের চিকন্দি আইনজীবী সমিতি-এর ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার।

সোমবার (১৮ মে) সমিতির নির্ধারিত তফসিল অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যরা। পরে নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত কোনো প্রার্থী না থাকায় বিকেল ৩টার পর নির্বাচন কমিশন সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এসকান্দার আলী খান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মিজানুর রহমান পিন্টু এবং অ্যাডভোকেট হেমায়েত হোসেন রুবেল।

অন্যান্য নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: অ্যাডভোকেট জামাল ভূঁইয়া
সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট নূরে আলম হিরু
কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট পুলক কুমার চ্যাটার্জী
লাইব্রেরি সম্পাদক: অ্যাডভোকেট মো. সাইদুল ইসলাম সাঈদ
দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মাহবুবা শিল্পী
প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক: অ্যাডভোকেট মো. রাজিব আকন

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার, অ্যাডভোকেট মো. আতাউর রহমান হাওলাদার, অ্যাডভোকেট মো. আক্তার হোসেন মাদবর, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান শিপন এবং অ্যাডভোকেট এস এম সিরাজুল ইসলাম।

পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যরা।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!