ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১১:৫৫ পিএম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী কাবুল খানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে প্রকৌশলী কাবুল খান দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, প্রতিবেদনে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

প্রকৌশলী কাবুল খান জানান, তিনি দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার ও তার পরিবারের নামে থাকা সম্পদের বিষয়ে তিনি বলেন, সব সম্পদই বৈধ আয়ের উৎস থেকে অর্জিত।

প্রকাশিত প্রতিবেদনে “ঠিকাদারদের বাধ্য করা”, “সিন্ডিকেট গঠন” এবং “ঘুষ বাণিজ্যে জড়িত” থাকার মতো যেসব অভিযোগ উল্লেখ করা হয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “আমি সবসময় স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার পেশাগত সুনাম নষ্ট করতেই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।”

প্রকৌশলী কাবুল খান প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ কামনা করেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!