ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বাগেরহাটে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নেওয়া হলো ডান হাত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ১০:৩৩ এএম

বাগেরহাটে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নেওয়া হলো ডান হাত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার হোগলাপাশা ইউনিয়ন-এর বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিঠু শেখ ওই গ্রামের বাসিন্দা ওহেদ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথে দুর্বৃত্তরা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর ঘটনাস্থলেই তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোরেলগঞ্জ থানা জানান, হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!