ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

তেল না পেয়ে শরীয়তপুরে পাম্প ঘেরাও, কৃষকদের বিক্ষোভ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর থেকেঃ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:৪০ পিএম

তেল না পেয়ে শরীয়তপুরে পাম্প ঘেরাও, কৃষকদের বিক্ষোভ

জ্বালানি তেল না পেয়ে শরীয়তপুর শহরের একটি ফিলিং স্টেশন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শতাধিক কৃষক।

শনিবার রাতে শরীয়তপুর-মাদারীপুর সড়কের মনোহর বাজার এলাকায় হাজী আবদুল জলিল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন ধরে জেলায় তেলের সরবরাহ কম থাকায় কৃষকরা প্রয়োজনীয় ডিজেল পাচ্ছিলেন না। এতে সেচযন্ত্র চালানো ব্যাহত হয়ে ইরি-বোরো আবাদ হুমকির মুখে পড়ে।

চার দিন বন্ধ থাকার পর পাম্পে তেল বিক্রি শুরু হলেও কৃষকদের তেল না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রায় দুই শতাধিক কৃষক পাম্প ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রত্যেক কৃষককে ৫ লিটার করে ডিজেল সরবরাহ করা হলে রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ শেষ হয়।

পাম্প কর্তৃপক্ষ জানায়, সরবরাহ বন্ধ থাকায় তেল বিক্রি বন্ধ ছিল। এছাড়া খোলা পাত্রে তেল বিক্রির নিষেধাজ্ঞা থাকায় জটিলতা তৈরি হয়।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!