সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস)-এ “পুলিশের আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর অবদান” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটির আয়োজন করেন ট্রেনিং প্রধান ও অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম। এতে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধে তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠন এবং আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ চালু এবং বাহিনীকে জনমুখী করার উদ্যোগ নেওয়া হয়।
.jpg)
তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমান আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন এবং ১৯৭৬ সালে নারী পুলিশ ইউনিট চালুর মাধ্যমে পুলিশে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেন। পাশাপাশি ‘জনগণের পুলিশ’ ধারণাকে গুরুত্ব দিয়ে সমাজের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে কাজ করেন।
বক্তারা বলেন, একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। তার আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
সেমিনারে ট্রেনিং শাখার কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

