ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১২:২৫ পিএম

পহেলা বৈশাখে নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্‌যাপন ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আহসান হাবীব পলাশ, র‍্যাবের মহাপরিচালক।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের মঞ্চ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করতে র‍্যাবের কমান্ডো দল প্রস্তুত রয়েছে এবং কোনো অপচেষ্টা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা তল্লাশি করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। ওয়াচ টাওয়ার থেকেও পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো আয়োজন।

ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে গুজব প্রতিরোধে সাইবার টিম সক্রিয় রয়েছে।

এদিকে, বর্ষবরণের কেন্দ্রস্থল রমনার বটমূলে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। প্রায় দুই ঘণ্টার এ আয়োজনে মোট ২২টি গান পরিবেশিত হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!