ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বৃহস্পতিবারই আবারও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ১২:৪২ পিএম

বৃহস্পতিবারই আবারও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা

সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন দফার সংলাপ শুরু হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এপি নিউজ-এর বরাতে জানা গেছে, দুই দেশ নীতিগতভাবে আলোচনায় ফেরার বিষয়ে সম্মত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে মিডল ইস্ট আই জানিয়েছে, সম্ভাব্য ভেন্যু হিসেবে ইসলামাবাদ আবারও আলোচনায় রয়েছে। পাশাপাশি জেনেভা-ও বিকল্প হিসেবে বিবেচনায় আছে।

এদিকে রয়টার্স জানায়, ইসলামাবাদে আগের বৈঠকের পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এ প্রক্রিয়ায় পাকিস্তান দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক পদক্ষেপের পর এই সম্ভাব্য সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো এখনো চ্যালেঞ্জিং বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!