ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০১:০২ পিএম

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান এবং জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এছাড়া সদর উপজেলার মনোহর বাজার ও আটিপাড়া এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!