ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

চুক্তি না মানলে ইরানে আরও শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৫৪ এএম

চুক্তি না মানলে ইরানে আরও শক্তিশালী হামলার হুমকি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করলে আরও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ এপ্রিল) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করবে, যা আগের তুলনায় আরও বড়, শক্তিশালী এবং ধ্বংসাত্মক হবে।

তিনি আরও উল্লেখ করেন, চুক্তি লঙ্ঘনের সম্ভাবনা কম হলেও যদি এমনটি ঘটে, তবে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি চূড়ান্তভাবে সমাধান করা হবে।

এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!