ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’, অতীতে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০২:৫৯ পিএম

মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’, অতীতে প্রশ্রয়ের অভিযোগ তথ্য উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ধরনের প্রবণতা সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঝুঁকিপূর্ণ সংস্কৃতি তৈরি করেছে।

তিনি স্পষ্ট করে জানান, বর্তমান সরকার মব জাস্টিসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং কোনো অবস্থাতেই গণপিটুনি মেনে নেওয়া হবে না।

ডা. জাহেদ বলেন, “অপরাধী যত বড়ই হোক, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এ অধিকার নেই।” তিনি সতর্ক করে বলেন, কাউকে মারধর বা পিটিয়ে শাস্তি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে হবে এবং বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!