ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:৪৩ পিএম

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিল অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশব্যাপী সেমিনার আয়োজন করা হবে।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের রায় উপেক্ষা করছে এবং আন্দোলন দমনে কঠোর অবস্থান নিচ্ছে।

তিনি আরও বলেন, তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। পাশাপাশি প্রশাসনে দলীয়করণের অভিযোগও তুলে ধরেন তিনি।

১১ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করা এই কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!