ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

১২ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৪ পিএম

১২ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে এই উপহারের চেক তুলে দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটির প্রশাসকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের শহরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!