ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ইরানে দুই ‘রাষ্ট্রদ্রোহীর’ মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:২১ পিএম

ইরানে দুই ‘রাষ্ট্রদ্রোহীর’ মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে রাষ্ট্রদ্রোহ ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানায়, মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ওয়াহিদিপারস্ত নামে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত জানুয়ারিতে দেশজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী আন্দোলনের সময় তারা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং বিদেশি শক্তির সঙ্গে সম্পৃক্ত হয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে।

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, অভিযুক্তরা জাতীয় নিরাপত্তা বিপন্ন করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে, ইরানের সাম্প্রতিক আন্দোলন ও দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ইতোমধ্যে আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এসব কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!