ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ক্রিমিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: প্রাণ গেল ২৯ জনের

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:১১ পিএম

ক্রিমিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: প্রাণ গেল ২৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১ এপ্রিল) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, এএন-২৬ মডেলের বিমানটি নির্ধারিত ফ্লাইটে থাকাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি রাডার থেকেও অদৃশ্য হয়ে পড়ে।

রুশ সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কৃষ্ণ সাগর সংলগ্ন ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানে থাকা কারও বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়। এটি পূর্বনির্ধারিত রুটে উড্ডয়ন করছিল।

তদন্তের প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে।

এএন-২৬ ধরনের সামরিক পরিবহন বিমান ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মূলত মালামাল পরিবহনে ব্যবহৃত হয়। অতীতে এ মডেলের একাধিক বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে একই মডেলের একটি বিমান দুর্ঘটনায় একজন নিহত হন। এর আগে ২০২০ সালে আরেকটি দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারান। এছাড়া বিভিন্ন সময়ে আফ্রিকার কয়েকটি দেশেও এ ধরনের বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!