ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

চুয়েটে দ্বিতীয় ধাপের ভর্তি ১০ মার্চ, শূন্য আসনে নতুন সুযোগ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:০৮ পিএম

চুয়েটে দ্বিতীয় ধাপের ভর্তি ১০ মার্চ, শূন্য আসনে নতুন সুযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারা উপস্থিত থাকবেন

ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ

  • মূল মেধা তালিকা: ১২৫১–২৫০০
  • পার্বত্য চট্টগ্রাম অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকা: ১১–২০
  • রাখাইন সম্প্রদায়: মেধাতালিকায় ২য় অবস্থানে থাকা প্রার্থী

স্থাপত্য বিভাগ

  • মূল মেধা তালিকা: ৭৬–১২৫

নির্ধারিত প্রার্থীদের নিরীক্ষা বোর্ডে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির দিন শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে—

  • এসএসসি/সমমানের মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট
  • এইচএসসি/সমমানের রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্ট
  • প্রশংসাপত্রের মূল কপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • হল প্রত্যবেক্ষকের স্বাক্ষরযুক্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
  • স্বীকৃত ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন
  • চশমা ব্যবহারকারীদের ক্ষেত্রে চশমা সঙ্গে রাখতে হবে

সংরক্ষিত আসনের ক্ষেত্রে

  • স্থানীয় প্রশাসন ও উপজাতীয় মোড়ল কর্তৃক স্থায়ী বাসিন্দা ও উপজাতীয়তার সনদ (২ কপি)
  • অধ্যক্ষ কর্তৃক ইস্যুকৃত উপজাতীয়তার প্রত্যয়নপত্র

শূন্য আসনের চিত্র

প্রথম ধাপের ভর্তি শেষে ৯২০ আসনের বিপরীতে ৬০৫টি আসন ফাঁকা রয়েছে। ফলে দ্বিতীয় ধাপে উল্লেখযোগ্য সংখ্যক আসনে ভর্তির সুযোগ তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে সংশ্লিষ্ট প্রার্থীর সুযোগ বাতিল বলে গণ্য হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!