সারা দেশে ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে একাধিক ছাত্র সংগঠন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
ছাত্র সংগঠনের প্রধান দাবি হোল -
- ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত বিচার
- নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ
- শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

