ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:০৪ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

গণভোট বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, কেউ ফ্যাসিবাদী রাজনীতিতে ফিরতে চাইলে জনগণই তার জবাব দেবে। একই অনুষ্ঠানে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব বক্তব্য দেন দলীয় নেতারা।

রাষ্ট্রপতি অভিসংশন প্রস্তাবের ইঙ্গিত

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিসংশন প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক অবস্থানে রয়েছে বলে তাদের ধারণা।

 

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগান সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।

২৮ ফেব্রুয়ারি (শুরু)

  • জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী ও জেলা কমিটির নেতাদের নিয়ে ইফতার মাহফিল
  • গত এক বছরের কর্মসূচি নিয়ে ডকুমেন্টারি ও চিত্রপ্রদর্শনী
  • ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ

বিভাগভিত্তিক কর্মসূচি

  • ২ মার্চ: চট্টগ্রাম
  • ৩ মার্চ: কুমিল্লা
  • ৪ মার্চ: সিলেট
  • ৫ মার্চ: ময়মনসিংহ
  • ৬ মার্চ: ঢাকা
  • ৭ মার্চ: ফরিদপুর
  • ৮ মার্চ: বরিশাল
  • ৯ মার্চ: খুলনা
  • ১০ মার্চ: রাজশাহী
  • ১১ মার্চ: রংপুর
  • ১২–১৪ মার্চ: ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ

দলীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেবেন। ইফতার, দোয়া মাহফিল ও চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে।

এনসিপি নেতারা বলছেন, এক বছর পূর্তিতে সংগঠন পুনর্গঠন ও রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!