ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:০১ পিএম

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

আজ (২৮ ফেব্রুয়ারি) ডায়াবেটিস সচেতনতা দিবস। ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক নির্ণয় ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে প্রতি বছর এ দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হওয়ায় আজ সমিতিটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীও পালিত হচ্ছে।

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতাল প্রাঙ্গণে সকালে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বারডেম অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনায় ডায়াবেটিসের ঝুঁকি, লক্ষণ, প্রতিরোধ কৌশল এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। দেশের বিভিন্ন জেলা ও অধিভুক্ত সংগঠনগুলোতেও দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!