ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:২৬ পিএম

বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৪

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত শিশুটির নাম রাহাত (শিশু), তার বাড়ি ভোলার দৌলতখান এলাকায়। সর্বশেষ এ ঘটনায় বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে সাতজনের।

বুধবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৪০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন মোট ৫০৫ জন রোগী।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, হাম সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করা গেলে হামের প্রাদুর্ভাব অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!