ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩১ পিএম

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাসেবায় বিদেশের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন । তিনি বলেন, দেশের ভেতরেই উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট চিকিৎসকদের অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে আধুনিক আণবিক পরীক্ষাগার স্থাপন এবং আবাসিক সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, চিকিৎসা শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। চিকিৎসাশিক্ষার্থীরা রাজনীতিতে অতিমাত্রায় জড়িয়ে পড়লে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারে।

 

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।

তিনি তরুণ চিকিৎসকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার ও চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!