ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ঈদ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:০৪ পিএম

ঈদ পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে সরকার ঘোষিত ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম উল্লিখিত সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও সোমবার থেকে ঈদের ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষাগুলো নিতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমানো এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!