ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Bangladesh Diganta

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৃশংস হামলা: কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:১১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নৃশংস হামলা: কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ইসলামী বিশ্ববিদ্যালয়-এ কর্মরত এক শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী হামলার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

নিহত শিক্ষিকা হলেন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।

বুধবার (৪ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান ধারালো অস্ত্র দিয়ে শিক্ষিকাকে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমাম হোসাইন।

ঘটনার কারণ এবং হামলার পেছনের প্রেক্ষাপট জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!