ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

স্বর্ণের দামে বড় লাফ: ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ৬৫ হাজার ছাড়াল

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৪৯ এএম

স্বর্ণের দামে বড় লাফ: ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ৬৫ হাজার ছাড়াল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। নতুন দাম শনিবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

 

  • ২২ ক্যারেট: ২,৬৫,৪১৪ টাকা
  • ২১ ক্যারেট: ২,৫৩,৩৪২ টাকা
  • ১৮ ক্যারেট: ২,১৭,১২৫ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭৭,৭০১ টাকা

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে নতুন দাম সমন্বয় করা হয়েছে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। ডিজাইন ও মানভেদে মজুরি বাড়তে বা কমতে পারে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২১ বার বেড়েছে, কমেছে ১২ বার।

 

ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা।

  • ২১ ক্যারেট: ৬,৫৩২ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,৫৯৯ টাকা
  • সনাতন পদ্ধতি: ৪,১৯৯ টাকা

চলতি বছরে রুপার দাম ১৯ দফা সমন্বয় হয়েছে, যার মধ্যে ১২ বার বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা ও ডলারের দরের প্রভাবেই ঘন ঘন এই সমন্বয় হচ্ছে।

 

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!