মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ফেব্রুয়ারির নির্ধারিত মূল্যই এ মাসেও বহাল থাকবে।
রোববার (১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতি লিটারে নির্ধারিত মূল্য
- ডিজেল: ১০০ টাকা
- অকটেন: ১২০ টাকা
- পেট্রোল: ১১৬ টাকা
- কেরোসিন: ১১২ টাকা
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে এসব পণ্যের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্ববাজারে দামের ওঠানামা বিবেচনায় প্রতি মাসে এ নির্দেশিকা অনুযায়ী মূল্য সমন্বয় করা হয়। মার্চ মাসে নতুন করে কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।

