ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

রুমমেটের হাতে ওবায়দুল্লাহ হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল নৃশংসতা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:০৯ পিএম

রুমমেটের হাতে ওবায়দুল্লাহ হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল নৃশংসতা

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ । অনৈতিক প্রস্তাব ও কথাকাটাকাটির জেরে রাগ থেকে নরসিংদীর শিবপুরের মো. ওবায়দুল্লাহকে তাঁর রুমমেট শাহীন হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ মার্চ) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।

 

পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে ধারালো চাপাতি দিয়ে ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। পরে মরদেহ সাত টুকরো করা হয়। গুমের উদ্দেশ্যে টুকরাগুলো পলিথিনে মুড়িয়ে নিজের সাইকেলে করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন শাহীন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাত ও পায়ের খণ্ডাংশ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি চিত্র বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে শাহীনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিস্তারিত উঠে আসে বলে জানানো হয়।

 

হত্যায় ব্যবহৃত চাপাতি ও অভিযুক্তের সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে রাজধানীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার চার্জশিট দ্রুত দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!