ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে মানবদেহের তিনটি বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:১৮ পিএম

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে মানবদেহের তিনটি বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে মানবদেহের তিনটি বিচ্ছিন্ন অঙ্গ উদ্ধার করেছে পুলিশ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর পাশে দুটি কাটা হাত এবং কাকরাইলের স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে কাকরাইল এলাকা থেকে পা উদ্ধার করা হয়। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে দুই হাত পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল খান জানান, ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে জানা গেছে উদ্ধার হওয়া অঙ্গগুলো নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির।

উদ্ধার করা দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকি দেহাংশ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!