ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

খুলনায় পূর্বশত্রুতার জেরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৮ পিএম

খুলনায় পূর্বশত্রুতার জেরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকায় পূর্বশত্রুতার জেরে মুরাদ খান (৪৫) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ খান হাজীগ্রাম এলাকার বাসিন্দা ও খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য এবং স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে বাড়ি ফেরার পথে সেনহাটী মিয়া পাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে। পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি দৌড়ে একটি দোকানে আশ্রয় নেন। তবে সেখান থেকেও তাকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে হামলাকারীরা সরে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!