ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

পাবনায় ধর্ষণের পর জোড়া খুন: দুই সন্দেহভাজন আটক

দিগন্ত নিউজ ডেক্সঃ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪৯ পিএম

পাবনায় ধর্ষণের পর জোড়া খুন: দুই সন্দেহভাজন আটক

পাবনার ঈশ্বরদীতে দাদীকে হত্যার পর নাতনীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, আটকরা হলেন নুরুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল এবং মফেজ্জল হোসেনের ছেলে শরিফুল ইসলাম।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুন (৬৫)-এর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার নাতনী জামিলা আক্তার (১৫) নিখোঁজ থাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির কাছের সরিষা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনা ছড়িয়ে পড়ার পর পুলিশ, র‍্যাব, ডিবি ও সিআইডিসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে কাজ শুরু করে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর; জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!