ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

দক্ষিণ ইরানে স্কুলে হামলা, নিহত বেড়ে ৩৬

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৫:৪৬ পিএম

দক্ষিণ ইরানে স্কুলে হামলা, নিহত বেড়ে ৩৬

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ৩৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ–র বরাতে জানা যায়, শনিবার সকালে বিদ্যালয়টিতে হামলা হয়। প্রাথমিকভাবে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর তথ্য দেওয়া হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে পৌঁছায় বলে জানানো হয়েছে।

এর আগে একই দিনে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার খবর প্রকাশিত হয়। পরবর্তীতে তেহরান পাল্টা হামলা শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। হতাহতদের সঠিক সংখ্যা ও হামলার পূর্ণ বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!