ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

বলিউডে ভাড়াবাড়ির ঝোঁক, মাসে ৬ লাখ টাকায় জুহুতে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৩৪ পিএম

বলিউডে ভাড়াবাড়ির ঝোঁক, মাসে ৬ লাখ টাকায় জুহুতে শ্রদ্ধা

বলিউড তারকাদের মধ্যে বিলাসবহুল ভাড়াবাড়িতে থাকার প্রবণতা বাড়ছে। সেই ধারায় এবার মুম্বাইয়ের জুহু এলাকায় নতুন ঠিকানা নিয়েছেন শ্রদ্ধা কাপুর।

নতুন চুক্তি অনুযায়ী, প্রায় ৩,৯২৯ বর্গফুট আয়তনের এই বাড়ির জন্য তাকে প্রতি মাসে ৬ লাখ টাকা ভাড়া দিতে হবে। অর্থাৎ বছরে ভাড়ার পরিমাণ দাঁড়াচ্ছে ৭২ লাখ টাকা। বাড়িটিতে চারটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে।

জুহু মুম্বাইয়ের অন্যতম অভিজাত ও সমুদ্রমুখী আবাসিক এলাকা। এখানে বসবাস করেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন ও হৃতিক রোশনসহ একাধিক তারকা।

নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও ভাড়াবাড়িতে থাকার সিদ্ধান্তকে অনেকে বলিউডের নতুন ট্রেন্ড হিসেবে দেখছেন। এর আগে ইমরান খান ও রণবীর সিং–দীপিকা পাড়ুকোন দম্পতিও উচ্চ ভাড়ার বাসা নিয়ে আলোচনায় ছিলেন।

শ্রদ্ধা কাপুর সাধারণত বাছাই করে কাজ করেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ বক্স অফিসে বড় সাফল্য পায়। এরপর নতুন কোনো ছবি এখনো মুক্তি পায়নি।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!