ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
Daily Bangladesh Diganta

ঈদে আসছে ‘দম’, প্রকাশিত বহুল প্রতীক্ষিত পোস্টার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:০৫ পিএম

ঈদে আসছে ‘দম’, প্রকাশিত বহুল প্রতীক্ষিত পোস্টার

নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র দম-এর বহুল প্রতীক্ষিত পোস্টার প্রকাশ পেয়েছে। সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এই ছবি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রোববার (১ মার্চ) বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে পোস্টার উন্মোচন করা হয়। নতুন পোস্টারে এক আহত কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ মানুষের মুখচ্ছবি ফুটে উঠেছে। পটভূমিতে গাধার পিঠে বসা এক ব্যক্তির পেছনে অস্ত্রধারী কয়েকজনের উপস্থিতি রহস্য ও উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

 

নির্মাতা রেদওয়ান রনি বলেন, “দম মূলত একজন সাধারণ মানুষের জেগে ওঠার কাহিনি। এই গল্প সবার।” পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির প্রচার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

চিত্রনাট্য রচনায় রনির সঙ্গে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। ছবিটি প্রযোজনা করেছে SVF আলফা-iএবং সহ-প্রযোজনায় রয়েছে চোরকি।

এসভিএফ আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। সামনে আরও চমক থাকবে।

 

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন  আফরান নিশো, পূজা চেরি এবং চঞ্চল চৌধুরী ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত’ স্লোগানে মুক্তি পাচ্ছে ছবিটি।

নির্মাণসংশ্লিষ্টদের মতে, এটি কেবল একটি চলচ্চিত্র নয়; বরং সাহস, সংগ্রাম ও মানবিক দৃঢ়তার এক শক্তিশালী উপাখ্যান। ঈদুল ফিতরে দর্শকদের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে ‘দম’।

ডেইলি বাংলাদেশ দিগন্ত

banner
Link copied!